কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম

গাজীপুরের কালীগঞ্জে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় কালিগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

কালিগঞ্জ পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক মো. কাউসার আহমেদ কাজল ও কালিগঞ্জ পৌর যুবদলের ১ নম্বর সদস্য মো. জাহিদুল ইসলাম মানু এ টুর্নামেন্টের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মো. সোলাইমান আলম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদ আহমেদ, কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমানসহ কালিগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথি অনুষ্ঠানে সকল ক্রীড়া অনুরাগী ক্রীড়াবিদ গণ্যমান্য ব্যক্তি ও অনুষ্ঠানের আয়োজক কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি আদর্শ দেশ গড়তে প্রতিটি যুবকদের ক্রীড়া ও কর্মের দিকে মনোযোগী হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে সকলকে খেলাধুলায় মনোনিবেশ ঘটাতে হবে। খেলাধুলাই পারে যুবকদেরকে নেশাসহ সকল অপকর্ম থেকে ফিরিয়ে আনতে। তাই আজ মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের মাধ্যমে তোমরা যে সাহসী ভূমিকা দেখিয়েছো তা প্রশংসার যোগ্য । দীর্ঘ দিন যাবত কালিগঞ্জে ভালোমানের খেলোয়াড় তৈরি হচ্ছে না। তার কারণ পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে কালীগঞ্জে কোনো খেলাধুলার ব্যবস্থা ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত