দিনাজপুরে জামায়াত আমির

আমরা ন্যায়ের পক্ষ নেব, অন্যায়ের প্রতিবাদ করব

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ন্যায়ের পক্ষ নেব, অন্যায়ের প্রতিবাদ করব। যদি অন্যায় নীরবে হজম করি, তাহলে আমিও অন্যায়কারীর মদদদাতা হয়ে গেলাম। আমরা এই অপকর্মের দায় নিতে চাই না। এমনকি আমাদের দলের কেউ যদি এমনটা করে, তাহলে বলব তাদের ধরেন, ছাড় দেবেন না। আমাদের খবর দেবেন প্রশাসনকেও খবর দেবেন। তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।

গতকাল শনিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতের লোকরা চাঁদাবাজি করে না। দখল বাণিজ্য করে না। শত শত মানুষকে মামলায় ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করেনি। ঘুষের ভাগাভাগি করেনি। জাতিকে সামনে এগিয়ে নিতে সীসাঢালা প্রচীরের মতো ঐক্য লাগবে। আমি বিনয়ের সঙ্গে বলব, এমন কোনো হটকারী কাজ করবেন না, যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরি-চামারি না করি। চাঁদাবাজি, দখল বাণিজ্য ও মামলা বাণিজ্য না করি। ফ্যাসিস্টদের যেন কোনো রকম আশ্রয়-প্রশ্রয় প্রদান না করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত