বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আর যেন আয়না ঘর তৈরি না হয় সেই দিকে অন্তর্বর্তকালীন সরকারকে খেয়াল রাখতে হবে। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধায় মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা নিজেও বাংলাদেশকে ডুবালেন, নিজের ভাগনি টিউলিপকেও ভারত থেকে দুর্নীতি রপ্তানি করে লন্ডনে পৌঁছে দিয়ে ডুবালেন। ভাগনি এমপি হয়েছে, আপনার মত তাকেও পদত্যাগ করতে বাধ্য করালেন। ২৮ লাখ কোটি টাকা পাচার করলেন।
তিনি আরও বলেন, খুনী হাসিনা বিগত ফ্যাসিবাদী আমলে শিক্ষাখাতকে সবচেয়ে বেশি ধংস করেছে। ইতিহাসকে বিকৃতি করেছে। তার পরিবার ছাড়া আর ইতিহাস রাখেননি।
রুহুল কবির রিজভী আরও বলেন, হাসিনা সকল মিডিয়াকে জিম্মি করে রেখেছিলেন।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এমন সংস্কার করুন, আর যেন ফ্যাসিবাদি সরকারের উথান না ঘটে। সেই ধরনের দৃষ্টান্ত উপস্থাপনা করুন। এখনও চালের দাম কমেনি। চালের দাম না কমাতে পারলে, জুলাই ঘোষণার কথা জনগণ শুনবে না। সংস্কারের কথা বলবেন, পেটে খুদা খাকলে, কোনো কথা শুনবে না। বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। অপরাধীদের ধরতে হবে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সমাজের মধ্যে স্বস্তি আনতে হবে।
রিজভী আরও বলেন, যে যন্ত্রপাতি দিয়ে হাসিনা ফ্যাসিবাদি তৈরি করেছিল, সেই যন্ত্রপাতি আইনশৃঙ্খলা বাহিনী, অর্থাৎ পুলিশকেও সংস্কার করতে হবে। পুলিশ যেন আর কথায় কথায় জনতার ওপর গুলি না করতে পারে।
জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস, এ জিন্নাহ কবীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর রোবায়েত ফেরদৌস।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মো. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিকরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজধানীর পৃথকস্থানে ফাঁস দিয়ে তরুণ-তরুণীর আত্মহত্যা
জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল ২ জনের
গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে