ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ নিয়ে যা বললেন আজহারী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম

দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ বিষয়ে মতামত প্রকাশ করেন।

পোস্টে ড. আজহারী লিখেছেন, ‘পর্যায়ক্রমে সকল ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ঘোষণা দেন যে দেশের সব ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত