ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধি মাইকেলস লিডা উয়ার ও ম্যাট ব্যাকেনসহ ৩ সদস্যের প্রতিনিধি দল বিএনপি মহাসচিবের সঙ্গে এ বৈঠকে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব ছাড়াও বৈঠকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জেবা খান।
ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিল জনতা 