শুল্ক প্রত্যাহার না হলে বন্দর থেকে ফল খালাস বন্ধের হুমকি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:২৩ এএম

তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে ফল ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরের রেলওয়ে মেনস ক্লাবস্থ ফলমন্ডির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে ২ ফেব্রুয়ারি এনবিআর ভবনের সামনে অবস্থান এবং ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব সমুদ্র, নৌ এবং স্থলবন্দর দিয়ে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধের হুমকি দেওয়া হয়।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজ¦ী মুহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম। এ সময় বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ ফরহাদ উদ্দিন, হাজ্বী মুহাম্মদ আলমগীর, আমদানিকারক আবুল কালাম আজাদ, নাজমুল হাসান মাহমুদ শিমুল, আবু বক্কর, জুনাইদুল হক ও ফল ব্যবসায়ী হোসেন বক্তব্য রাখেন।

সৈয়দপুরে ফল ব্যবসায়ীদের মানববন্ধন : আমদানি করা ফলমূলকে বিলাসি পণ্য হিসেবে গণ্য করে জাতীয় রাজস্ব বোর্ড ফলমূলের ওপর ১৩৬ শতাংশ শুল্ক বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ী সমিতি। গতকাল বৃহ¯পতিবার শহরের পাঁচমাথা মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ই¤েপার্টার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। ফল ব্যবসায়ীরা জানান, ২০২১-২২ অর্থবছরে স¤পূরক শুল্ক ছিল ৮৯.৩২ শতাংশ। ২২-২৩ অর্থবছরে তা হয়েছিল ১১৩.৮০ শতাংশ, ২৪-২৫ অর্থবছরে ১১৮ ৮০ শতাংশ। একই অর্থবছরে ৯ জানুয়ারি জারিকৃত ১৩৬ নম্বর এসআরও এর আলোকে ১৩৬.২০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। যার প্রতিবাদে এই মানববন্ধন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ওই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত