জন্মদিনে নিজের অভিনীত দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলেন তাসনিয়া ফারিণ। অ্যাকশন থ্রিলারধর্মী এই সিনেমার নাম ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় ফারিণ ছাড়াও অভিনয় করবেন মোশাররফ করিম ও শরিফুল রাজ।
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। চার দিন আগে রাজধানী ঢাকায় এ দুর্ঘটনায় মাথা ও ভ্রুতে আঘাত পেয়েছেন। বর্তমানে নিজের বাসায় বিশ্রামে রয়েছেন এ অভিনেত্রী।
পরপারে পাড়ি জমিয়েছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। ‘অ্যা টিয়ার্স গো বাই’ গানের জন্য পরিচিতি মারিয়ানকে ‘দ্য গার্লস অন আ মোটরসাইকেল’-এর মতো সিনেমাতেও দেখা গেছে।
বলিউডে পা রাখতে যাচ্ছেন মহাকুম্ভে মালা বিক্রেতা ‘ভাইরাল কন্যা’ মোনালিসা ভোঁসলে। সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন এ অভিনেত্রী।
টালিউডের চিত্রনায়ক দেবের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন নায়িকা ইধিকা পাল। এসভিএফের প্রযোজনা ও ধ্রুব ব্যানার্জির পরিচালনায় ‘রঘু ডাকাত’ নামে এ সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকেও।
