শেষটা রাঙাতে পারলেন না নিগার সুলতানা জ্যোতিরা। হার দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তারা হেরে গেছে ৫ উইকেটর ব্যবধানে। এই নিয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয় ম্যাচের পাঁচটিতেই হারল নিগার সুলতানার দল।
আজ শনিবার বাংলাদেশ সময় ভোরে ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান তোলে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৩.৩ ওভারে ২৪ রান এলেও পরবর্তী ব্যাটাররা ব্যর্থ হন। নিয়মিত উইকেট পতনে কমে যায় রানের গতি। ইনিংসের শেষ বলে রান-আউট হওয়ার আগে অধিনায়ক নিগার করেন সর্বোচ্চ ৪৩ বলে ৩৩ রান।
জবাবে ৫ উইকেট ও ৯ বল হাতে রেখেই উইন্ডিজ লক্ষ্যে পৌঁছে যায়। অবশ্য স্বল্প পুঁজি নিয়ে বেশ ভালো লড়াই করেন বাংলাদেশের বোলাররা। ২৪ রানের মধ্যেই দুই ওপেনারকে তুলে নেন অফ স্পিনার সুলতানা খাতুন ও লেগ স্পিনার ফাহিমা খাতুন। একপর্যায়ে ৬১ রানে ৫ উইকেট হারানো স্বাগতিকদের জয়ের পথে নিয়ে যান সাবিকা গজনবি (২৫ বলে ২৭) ও জাইদা জেমস (২২ বলে ১৪)।
২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে তিন পয়েন্ট পেলেই চলত। কিন্তু দুটি ম্যাচ হেরে বাংলাদেশ নেমে গেছে বাছাইপর্বে।
রিয়ালকে পেয়ে ডার্বির অনুভূতি হচ্ছে গার্দিওলার
মেসির সঙ্গে কখনোই আমার খারাপ সম্পর্ক ছিল না: রোনালদো