বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী দ্বিতীয় দিনে শনিবার (১ ফেব্রুয়ারি) বিনা যৌতুকে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর ৬৩টি যৌতুকবিহীন বিয়ে হয়। ভারতের মাওলানা যোহাইরুল হাসান এ যৌতুকবিহীন বিয়ে পড়ান।
বিয়ের আগে এ প্রসঙ্গে খুতবা দেন মাওলানা যোহাইরুল হাসান। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ ও দোয়া করা হয়। বিশ্ব ইজতেমার শূরায়ে নেজাম, তাবলীগ জামাত বাংলাদেশ এর মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
৫৮তম বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের ৬ দিনের প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। আগামীকাল তিন দিনের প্রথম ধাপের ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হবে এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
