কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে এক কৃষক সমাবেশ ও কম্বল বিতরণ করা হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বারদী ইউনিয়ন মছলন্দপুর মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ এবং কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. তোফাজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম মোল্লা।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলু মেম্বার, বিশেষ বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, বারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি করিম মেম্বার, বিএনপি নেতা ডা. রফিক, বিল্লাল মুন্সি, ঈমামদ্দীন, মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মামুন।
এছাড়াও পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী, হোসেনের সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোকবুল হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি, নোয়াগাঁও ইউনিয়ন কিশোর দলের সাধারণ সম্পাদক চঞ্চল, জামপুর ইউনিয়ন কৃষক দল নেতা শাহ আলম, পিরোজপুর ইউনিয়ন কিশোর দলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় ৫০০ শতাধিক কৃষকের মাঝে কম্বল বিতরণ করেন ।
সমাবেশে বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
