চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম

রিহ্যাব ফেয়ার সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন রিহ্যাব’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া। তিনি সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি, উপ-কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্যদের নিয়ে অনুষ্টিত সভায় একথা বলেন। 

সভার সভাপতি হাজী দেলোয়ার হোসেন সভায় আগত রিহ্যাবের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, রিহ্যাবের পরিচালক সেলিম রাজা পিন্টু, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ, উপ কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময় তিনি সকলকে অবহিত করেন আগামী ১৩-১৬ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ হোটেল রেডিসনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে ব্যাপকভাবে ফেয়ারের প্রচারণা শুরু হয়েছে।

এ সময়, রিহ্যাবের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সফলভাবে আয়োজন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১), মো. মোরশেদুল হাসান রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। 

সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দীন আহাম্মদ, মো. মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য রেজাউল করিম, মো. জাফর, হৃষিকেশ চৌধুরী, আশীষ রায় চৌধুরী, নূর মো.,আদিবুল হুদা ও ওবায়দুল্লাহ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত