বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত ‘রেমিট্যান্স উৎসব-২০২৪’-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ছয়ফুল্লাকান্দি বাজার শাখায় রবিবার (২ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম মেগা পুরস্কার বিজয়ী ছয়ফুল্লাকান্দি বাজার শাখার রেমিট্যান্স গ্রাহক বিথী আক্তারকে পুরস্কার হিসেবে একটি স্বর্ণের হার প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান এবং মুখ্য আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইউছুফ খান। ছয়ফুল্লাকান্দি বাজার শাখার ব্যবস্থাপক মো. মোসাব্বির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীসহ শাখার অন্যান্য গ্রাহকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান