বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাময়িক বরখাস্ত) তাপসী তাবাসসুম ঊর্মির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে আগামী ৩০ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেন।
সকাল সাড়ে ১০টায় আদালতে আসেন ঊর্মি। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী পিএম মাহাদী হাসান। বাদীপক্ষে ছিলেন আইনজীবী মো. খাদেমুল ইসলাম।
ঊর্মির আইনজীবী এ মামলা করার ক্ষেত্রে বাদীর আইনগত এখতিয়ার (লোকাস স্ট্যান্ডি) নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমরা অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’
