বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগের মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হলেন।
গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (এইচআরডি) থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে (আইডি-১৭০০০৮৩৩) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে। আরিফ হোসেন খানকে সহযোগিতা করার জন্য ইতিপূর্বে মনোনীত ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশের ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
