সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কেজির মোড়ে ট্রাক চাপায় মেরিন ইঞ্জিনিয়ার শামীম হোসেন (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
নিহতের শ্বশুর শাহ আলম জানান, সামুদ্রিক জাহাজের প্রকৌশলীর চাকুরি করতেন শামীম। তার দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। এখন আমার মেয়ে ও নাতনিদের কী হবে বলেই মূর্ছা যাচ্ছে বাববার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ইঞ্জিনিয়ার শামীম শ্বশুর বাড়ি বেলকুচি থেকে ভোরে এনায়েতপুর হাসপাতাল এলাকায় এসেছিল। কাজ শেষে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়িতে ফিরছিলেন। আসার পথে কেজির মোড়ের একটি স্কুলের সামনের সড়কে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্রাকের (সিরাজগঞ্জ-ড ১১০০৮০) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চা বাগান থেকে কিশোরীর গলা ও হাতের কব্জি কাটা মরদেহ উদ্ধার 