এশিয়ান ইউনিভার্সিটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপিত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে পথসভা ও র‍্যালির আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভি সি প্রফেসর ড. নূরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা এম এ মতিন, অর্থনীতি বিভাগের প্রধান রবিউল করিম, ব্যবসা অনুষদের ডীন প্রফেসর নূরুল ইসলাম, কলা অনুষদের ডীন এ এইচ এম সালেক ও গবেষণা পরিচালক প্রফেসর ওসমান গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ মোতালেব চৌধুরী, রেজিষ্ট্রার। পথসভা শেষে বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত