নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ দিনে ৬৪ জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
গতকাল সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য রাখবেন তার তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে, নজরুল ইসলাম খান সিরাজগঞ্জে, সালাহউদ্দিন আহমেদ ফেনীতে, হাফিজ উদ্দিন আহমেদ খুলনায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ব্রাহ্মণবাড়িয়ায়, ড. আসাদুজ্জামান রিপন রাজবাড়ি, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল পটুয়াখালী, আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল জামালপুরের সমাবেশে অংশ নেবেন।
১৭ ফেব্রুয়ারি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান টাঙ্গাইল, সেলিমা রহমান মাদারীপুর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু চাঁদপুর, শামসুজ্জামান দুদু ঠাকুরগাঁও, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বগুড়া, আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার এবং নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন ভোলার সমাবেশে অংশ নেবেন।
১৮ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার, ইকবাল হাসান মাহমুদ টুকু পাবনায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পঞ্চগড়ে, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক কুমিল্লা দক্ষিণে, আবুল খায়ের ভূঁইয়া ঝিনাইদহে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানিকগঞ্জে, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি হবিগঞ্জে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেত্রকোনায় সমাবেশ করবেন।
১৯ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নোয়াখালীতে, মোয়াজ্জেম হোসেন আলাল সিলেটে, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কিশোরগঞ্জে, মিজানুর রহমান মিনু কুষ্টিয়ায়, ফরহাদ হালিম ডোনার শরীয়তপুরে, মজিবুর রহমান সারোয়ার পিরোজপুরে, রুহুল কবির রিজভী রাজশাহীতে সমাবেশ করবেন। ২০ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী লক্ষ্মীপুরে, সেলিমা রহমান বরিশাল দক্ষিণে, আবদুল আউয়াল মিন্টু ময়মনসিংহ দক্ষিণে, ড. আসাদুজ্জামান রিপন ফরিদপুরে, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান চুয়াডাঙ্গায়, মিজানুর রহমান মিনু নওগাঁয়, আবদুস সালাম কুড়িগ্রামে সমাবেশ করবেন।
২২ ফেব্রুয়ারি ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন ঝালকাঠিতে, আহমেদ আজম খান চট্টগ্রাম দক্ষিণে, মোয়াজ্জেম হোসেন আলাল ময়মনসিংহ উত্তরে, হারুনুর রশীদ জয়পুরহাটে, আবুল খায়ের ভূঁইয়া রংপুরে, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন কুমিল্লা উত্তরে, কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী বান্দরবানে, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ নরসিংদীতে সমাবেশে অংশ নেবেন। ২৪ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মুন্সীগঞ্জে, হাফিজ উদ্দিন আহমেদ বরিশাল উত্তরে, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী নড়াইলে, আহমেদ আজম খান নাটোরে, হারুনুর রশীদ গাইবান্ধায়, হাবিব উন নবী খান সোহেল রাঙ্গামাটিতে, আবদুস সালাম আজাদ মাগুরায়, এমরান সালেহ প্রিন্স সৈয়দপুরে সমাবেশে অংশ নেবেন।
২৫ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নারায়ণগঞ্জে, গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে, ইকবাল হাসান মাহমুদ টুকু চট্টগ্রাম উত্তরে, বরকতউল্লা বুলু বাগেরহাটে, নিতাই রায় চৌধুরী সাতক্ষীরায়, মোয়াজ্জেম হোসেন আলাল দিনাজপুরে, আমানউল্লাহ আমান মেহেরপুরে, জয়নুল আবদিন ফারুক নীলফামারীতে, মনিরুল হক চৌধুরী খাগড়াছড়িতে, আবদুস সালাম চাঁপাইনবাবগঞ্জে সমাবেশে অংশ নেবেন।
