অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেপ্তার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

দেশজুড়ে চলমান যৌথবাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’- এ গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৬ জন গ্রেপ্তার হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

দপ্তর থেকে বলা হয়েছে, এই সময়ের মাঝে অন্যান্য মামলায় আরও এক হাজার ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ২৪ ঘণ্টার মাঝে অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, আর কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানানো হয়েছে।

গত শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হন। তাতে উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক পরিস্থিতিও। ওই ঘটনার পর পরদিন শনিবার রাত থেকেই সারা দেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত