ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে যোগ দিয়েছেন মোহাম্মদ এজাজ। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করে দুপুরে রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারতের মাধ্যমে নিজের কাজ শুরু করেন তিনি। এর আগে গতকাল বুধবার এজাজকে প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
কবর জিয়ারত শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বিকেলে গুলশানস্থ নগরভবনে ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ডিএনসিসির সার্বিক কার্যক্রম বিষয়ে সভা করেন।
সভায় ডিএনসিসির প্রশাসক ডিএনসিসির কবরাস্থানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার এবং কবরাস্থানে লাইটগুলো সচল করার নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগকে। এ সময় রায়েরবাজার কবরাস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবরগুলো নির্দিষ্ট করতে নামফলক স্থাপনের নির্দেশনা দেন তিনি।
ডিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তার কার্যালয়ে মহাখালী কড়াইল বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের ও হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সভা করেন ডিএনসিসির প্রশাসক।
মহাখালী কড়াইল বস্তিতে বসবাসকারী নিম্নআয়ের ও হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও সভা করেন। সভায় ডিএনসিসির আওতাধীন বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে করনীয় বিষয়ে আলোচনা করেন।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অকুতোভয় ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের বৈষম্যহীন নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করতে হবে। আমি একটি ন্যায্য শহর/নগর কল্পনা করি। জুলাই অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বৈষম্য দূর করার স্পিরিট। ঢাকার বাসিন্দাদের মাঝে নাগরিক জীবনের বৈষম্য দূর করার কাজ হবে আমার অগ্রাধিকার। আমি সকলকে নিয়ে এই পরিবর্তনের কাজ করতে চাই।
তিনি আরও বলেন, সকল অংশীজনদের সম্পৃক্ত করে একটি ন্যায্য নগর গড়তে চাই। আমি নিশ্চিত করতে চাই নগরের সবচেয়ে নিম্ন আয়ের মানুষটিও তার নাগরিক সেবা পাবে। আমি বিশ্বাস করি নগরের সকলের জন্য প্রাপ্য নাগরিক সেবা নিশ্চিত করাই জুলাই অভ্যুত্থানের স্পিরিট।
সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতি. দায়িত্ব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম প্রমুখ।
চবিতে সহকারী প্রক্টর লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ছাত্রী স্থায়ী বহিষ্কার
গলায় ডিম আটকে মেহজাবিনের মৃত্যু
ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হতে যাওয়া পল কাপুর কি ভারতপন্থী?