১১ বছর পর নান্দাইল উপজেলা-পৌর শাখা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

দীর্ঘ ১১ বছর পর  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নান্দাইল উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি নান্দাইল নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এনামুল কাদিরকে সদস্য সচিব করে ১১২ সদস্য বিশিষ্ট নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটি অনুমোদন করা হয়েছে। 

অপরদিকে নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুজ্জামান মনিরকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত