চ্যাম্পিয়নস ট্রফির আগে চোটাঘাতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সসহ প্রথম সারির অন্তত পাঁচজন ক্রিকেটারকে তারা এই বৈশ্বিক ইভেন্টে পাচ্ছে না। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে অস্ট্রেলিয়া। তার আগে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারতে হলো ২-০ ব্যবধানে। সঙ্গে জুটল লজ্জার রেকর্ড।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ২৮১ রানের জবাবে অজিরা অল-আউট হয় মাত্র ১০৭ রানে। এশিয়ার মাটিতে ওয়ানডেতে এটাই অজিদের সর্বনিম্ন স্কোর। ২৫ ওভারও টেকেনি তাদের ইনিংস।
এর আগে ১৯৮৫ সালে শারজায় ভারতের বিপক্ষে ১৩৯ রান করেছিল অস্ট্রেলিয়া। এতদিন সেটাই ছিল এশিয়ার মাটিতে তাদের সর্বনিম্ন রানের ইনিংস। অবশ্য স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার এই দলটি একেবারেই ভাঙাচোরা। বলতে গেলে দ্বিতীয় সারির দল। অন্যদিকে শ্রীলঙ্কা নেমেছিল পুর্ণশক্তির দল নিয়ে। সেটাই দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে। কিন্তু এই দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে কী করবে অজিরা?
ভিনির সৌদি ক্লাবে যাওয়ার গুজবে বিরক্ত আনচেলত্তি
গোল পাননি মেসি; কোনোমতে হার এড়াল মায়ামি