রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রলির ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক শিক্ষক। নিহত শিক্ষকের নাম মো. হাসিবুল ইসলাম বুলবুল। তিনি বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের বাসিন্দা আর আহত শিক্ষকের নাম মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বালিয়াকান্দি উপজেলার খামার মাগুরা গ্রামের ইয়ার আলীর ছেলে। নিহত ও আহত দুজনই জামাল কলেজের শিক্ষক।
স্থানীয়রা জানান, রোববার বিকেল চারটার দিকে জামালপুর কলেজের আইসিটি শিক্ষক হাসিবুল ইসলাম বুলবুল ও শিক্ষক জাহাঙ্গীর হোসেন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা জামালপুর বালিয়াকান্দি সড়কের আখ সেন্টারের সামনে আসলে মাটিবাহী একটি ট্রলি তাদের পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শিক্ষক হাসিবুল ইসলাম নিহত হন। আর গুরুতর আহত অবস্থা অপর শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই মাটিবাহী ট্রলিকে আগুন ধরিয়ে দেয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার আরও ২৩
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা