আনন্দঘন পরিবেশে বিইউএফটিতে বসন্ত উৎসব উদযাপন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম

বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব পালন করেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আয়োজিত উৎসবে নানান রঙে ঋতুর আগমন উদযাপন করা হয়।

দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রোবায়েত চৌধুরী, জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

উৎসবে স্টল সাজসজ্জা, আল্পনা, ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানাবিধ কার্যক্রম ছিল, যার মাধ্যমে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানে অতিথিরা সাংস্কৃতিক উৎসবের গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন, যা সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধিতে সহায়ক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত