প্রয়োজন হলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সভায় র্যাব নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে আমরা র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের প্রস্তাব করেছি। আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা হবে, আমরা কাজ করছি। কোনও ঘটনা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। কিশোর গ্যাং এবং ছিনতাই আগের চেয়ে কমেছে। তবে এটি এখনো সহনীয় পর্যায়ে আসেনি।
জাহাঙ্গীর আলম আরও বলেন, সম্প্রতি রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িতদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হয়েছে।
উপদেষ্টা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনকারীদের নির্দিষ্ট স্থানে অথবা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
শেখ হাসিনা ও আ. লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই
আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে: জামায়াত আমির