আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ এএম

বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২৪০। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।

একিউআই সূচক অনুযায়ী, আজ ২১১ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় অবস্থানে পোল্যান্ডের ক্রাকো, স্কোর ১৮১। চতুর্থ ও পঞ্চমে যথাক্রমে নেপালে কাঠমান্ডু, স্কোর ১৮০ এবং ভারতের দিল্লি, স্কোর ১৭৯।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত