গত বছর অক্টোবরে নেপালের মাটিতে স্বাগতিকদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সিংহাসনে বসেছিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সেই স্বীকৃতি স্বরূপ এবার একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছিল সাবিনা খাতুনদের।
কাল সকাল ১১ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ী নারীদের পদক প্রদান করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পদক কতজন পাবেন, এ নিয়ে তৈরী হয়েছিল জটিলতা। সংস্কৃতি মন্ত্রণালয় ফাইনালে খেলা ১১ ফুটবলারকে পদক প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। পরবর্তীতে বাফুফে দলের ৩২ সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করে সংস্কৃতি মন্ত্রণালয়ে। শেষ পর্যন্ত ২৩ ফুটবলার ও ৯ কোচ-কর্মকর্তাকেই আমন্ত্রণপত্র পাঠিয়েছে মন্ত্রণালয়।
এর বাইরে বাফুফে কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে ৭ টি আমন্ত্রণপত্র। অনুষ্ঠানে দলের সবাই আমন্ত্রণ পেলেও মঞ্চে উঠে পদক গ্রহণ করবেন শুধু অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্ডা।
ভারতকে হারানোর উপায় জানেন শান্ত, দরকার বাস্তবায়ন