ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশ্য ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিনি টস জিতলে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন।

 বাংলাদেশ একাদশে নেই নাহিদ রানা। টসের পর নাজমুল বলেছেন, ‘তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছি। মুশফিক ও হৃদয় চোট কাটিয়ে উঠেছে। আমরা আত্মবিশ্বাসী।’ পিচ রিপোর্টে রবি শাস্ত্রী ও রমিজ রাজা জানিয়েছেন, একদম নতুন উইকেটে খেলা হবে। সন্ধ্যার দিকে উইকেট শুকিয়ে আসার সম্ভাবনা আছে। এবছর মাঠে শিশির দেখা যায়নি বলেও জানিয়েছেন মাঠকর্মীরা।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত