এশিয়ান গেমসের সেমিফাইনালেও জ্যোতিদের ভারত চ্যালেঞ্জ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

এক সপ্তাহ আগেই ভারতের কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এবার আরেক মহাদেশীয় লড়াই এশিয়ান গেমসের সেমিফাইনালেও নিগার সুলতানা জ্যোতিদের সামনে সেই ভারত চ্যালেঞ্জ।  আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার জমজমাট লড়াইয়ে তাই হরমনপ্রীত কৌরের দলের বিপক্ষে মাঠে নামবে জ্যোতিরা।

এর আগে গতকাল বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের বাধা পার সহজেই পার হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। চীনের বিপক্ষে শেষ আটের ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি এবং ভেজা আউটফিল্ডের তা পরিত্যক্ত হয়। এতে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকার সুবাদে (বাংলাদেশ ১০ ও চীন ৩৬ নম্বর) সরাসরি শেষ চারের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

অন্যদিকে, জাপানের কোরোগি স্পোর্টস পার্কে আজ আরেক কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে পাত্তাই দেয়নি ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা জাপানিজ নারীদের স্পিন ভেলকিতে মাত্র ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে গুটিয়ে দেয় ভারত। দলের হয়ে একাই ৪ উইকেট শিকার করেন স্পিনার শ্রী চরনি, আর দুটি উইকেট নেন শেফালি ভার্মা। জাপানের পক্ষে ওপেনার আয়াকা কাতো স্ট্যাফোর্ড ২৫ রানের লড়াকু ইনিংস খেললেও তা বড় পুঁজি গড়তে যথেষ্ট ছিল না।

মাত্র ৫৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই জয় নিশ্চিত করে ভারত। বল হাতে দারুণ পারফর্মে পর ব্যাটিংয়েও মাত্র ১৫ বলে ঝোড়ো ৪০ রানের ইনিংস খেলেন শেফালি।

ঠিক এক সপ্তাহ আগের এশিয়া কাপের সেমিফাইনালে ৪০ রানে হার মানতে হয়েছিল বাংলাদেশকে। সেদিন ভারতের করা ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানে থেমেছিল জ্যোতিদের ইনিংস। 

সর্বশেষ সর্বাধিক পঠিত