নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন— উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা এবং পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম সরকার।
এ দুজন নিয়ে সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরে গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুরে ‘গোলাগুলির’ ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর