ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
বিজিবির একটি সূত্র জানায়, মহেশপুর খালিশপুর (৫৮ বিজিবির) একটি দল বৃহস্পতিবার দুপুরে শ্যামকুঁড়, পলিয়ানপুর ও বাঘাডাংগা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৪ জন বাংলাদেশিকে আটক করে। অপরদিকে ৫৮ বিজিবির একটি টহল দল মহেশপুরের বাঘাডাঙ্গা বিওপির হুদাপাড়া থেকে ৭৩২ পিস ভারতীয় যৌন উত্তেজক ভায়াগ্রা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা ১৪ বাংলাদেশি আটক ও ভায়াগ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মাদ্রিদে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন এমবাপ্পে
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকা নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২০