আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে 'বি' গ্রুপে আফগানিস্তান। এই গ্রুপে থাকা বাকি দলগুলোর চেয়ে কাগজে-কলমে শক্তিতে পিছিয়ে আফগানরা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে টপকে গ্রুপ পর্ব উৎরানোই হতে পারে আফগানিস্তানের জন্য ভীষণ কঠিন কাজ।
তবে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে এসেই ট্রফিতে চুমু আঁকতে চায় আফগানিস্তান।
দলটির অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি বলেন, 'আমরা খুবই ভালো করছি। এখানে এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। আমাদের লক্ষ্য ফাইনাল জেতা।'
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে আফগানিস্তান। তার আগে সংবাদ সম্মেলনে শাহিদি বলেন, 'এই টুর্নামেন্টে কেবল অংশগ্রহণের জন্য আমরা আসিনি। অবশ্যই শিরোপা জিততে চাই। গত দুই বছরে অনেক মানসম্পন্ন ক্রিকেট খেলেছি আমরা এবং এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ, কারণ ছেলেরা খুব অভিজ্ঞ এবং কন্ডিশনও আমাদের জন্য উপযুক্ত। সুতরাং আমাদের ভালো সুযোগ আছে এবং আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সেই অভিযান শুরু করব। আশা করি, জয় দিয়ে শুরু করতে পারব এবং পুরো টুর্নামেন্টে আমরা একই ছন্দে খেলব।'
প্রোটিয়াদের বিপক্ষে গত বছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান। সব মিলিয়ে, পাঁচ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে ওই দুটিই জয় তাদের।
আইসিসির বৈশ্বিক আসরেও আফগানিস্তানের সাম্প্রতিক ফর্ম ভালো। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দেয় তারা। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে দেখায় চমক। প্রথমবারের মতো খেলে বিশ্বকাপের সেমি-ফাইনালে।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপেও শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল আফগানিস্তান। তবে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ডাবল সেঞ্চুরিতে তাদের সেই স্বপ্ন ভেস্তে যায়।
গিলের অষ্টম সেঞ্চুরিতে ম্লান হৃদয়ের প্রথম
আগে শুরু করেও রোহিত ১১ হাজার করলেন কোহলির ৬ বছর পর
হাড়কাঁপানো শীতে মেসির জবাব, ‘হ্যাঁ, আমি পারি’