জি২০ সম্মেলনে থাকছেন না যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ এএম

শিল্পোন্নত দেশের জোট জি২০ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনে অংশ নেবেন না যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে উপস্থিত না থাকার কথা জানিয়েছেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেসেন্ট জানান, সরকারি দায়িত্বের কারণে তিনি সম্মেলনে যোগ দিতে অপারগ। তবে তার পরিবর্তে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি। বেসেন্ট বলেন, সামনে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক আর্থিক তহবিল এবং বিশ^ ব্যাংকের সম্মেলনে অর্থমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করছেন তিনি।

জি২০ এর আর্থিক বিষয়ে যেকোনো সিদ্ধান্তে সাধারণত নেতৃত্বে থাকে যুক্তরাষ্ট্র। তাই, বিশে^র বৃহত্তম অর্থনীতির দেশগুলোর আর্থিক খাতের প্রধানদের সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রীর যোগদান না করা কিছুটা বিরল ঘটনা। নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বেসেন্টের যোগদান না করার বিষয়ে জি২০ সদস্যদের অবগত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত