রাজধানীতে মোটরসাইকেলে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ এএম

রাজধানীর রমনা পার্ক সংলগ্ন হেয়ার রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু রাসেল (২৪)। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র রায় জানান, রমনা পার্ক সংলগ্ন হেয়ার রোডে একটি দুর্ঘটনা ঘটছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। এরপর ঘটনাস্থল ও হাসপাতাল থেকে জানা যায়, আনসার সদস্যদের একটি গাড়ি ইউটার্ন করার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন মোটরসাইকেল চালক এবং আরোহী। পরে পথচারীরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে আশিকুর নামে মোটরসাইকেল চালক মারা যান।

তিনি আরও জানান, আহত রাসেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশিকুরের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত