মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্লা মধ্যপাড়া এলাকায় মো.জসিম (২৭) নামের এক যুবক মোটরসাইকেল না পেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরের কাঠের আরার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত জসিম মো. ফিরোজ ও জোসনা বেগমের ছেলে। তিনি বিবাহিত এবং তার রাইসা (৪) নামে একটি কন্যা সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, জসিম তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করছিল। কিন্তু বাবা তার দাবি পূরণ না করায় আত্মহত্যা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জসিম মাদকাসক্ত ছিলেন এবং তার স্বভাব-চরিত্র নিয়ে এলাকাবাসীর মধ্যে নেতিবাচক ধারণা ছিল।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নাট্যনির্মাতাদের ভোটযুদ্ধ আজ
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ ও আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩