চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানান। দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দেন তারা।
