বার্সেলোনার হয়ে মেসি সবশেষ মাঠে নামেন ২০২০-২১ মৌসুমে। এরপর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। বার্সার অর্থনৈতিক দুর্দশার কারণেই ক্লাব ছেড়েছিলেন। মেসি ক্লাব ছাড়ার পর তৈরী হয়েছিল নতুন প্রশ্ন।
বার্সেলোনায় মেসির ১০ নম্বর জার্সিটার উত্তরাধিকার কে হবেন? জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেই জার্সি দেওয়া হয় আনসু ফাতির গায়ে।
বার্সার ১০ নম্বর পরে মেসির আগে আগে মাঠ মাতিয়েছেন রোনালদিনহো। তারও আগে জার্সিটা গায়ে চাপিয়েছেন রিভালদো, ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিরা।
তবে সেই আইকনিক জার্সির মান রাখতে পেরেছেন কি ফাতি? উত্তর হবে অবশ্যই না। ফাতিকে ১০ নম্বর জার্সি দেওয়ার পর প্রায় ১০ মাসের মতো মাঠের বাইরে ছিলেন ইনজুরির কারণে।
পরে ২০২২-২৩ মৌসুমে ফাতি বার্সার জার্সিতে লা লিগায় ৩৬ ম্যাচে করেন মাত্র ৭ গোল। এমন পারফরম্যান্সের পর ২০২৩-২৪ মৌসুমে ফাতিকে ধারে খেলতে ইংলিশ ক্লাব ব্রাইটনে পাঠায় বার্সেলোনা। সেখানেও তেমন কিছু করতে পারেননি।
চলতি মৌসুমে বার্সার হয়ে ফাতি এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৮৬ মিনিট খেলে গোল পাননি। এই মৌসুমেও দুই দফা ইনজুরির কারণে ম্যাচ মিস করেছেন ফাতি। ইনজুরি প্রবণ ফাতিকে আর রাখতে চাইছে না বার্সেলোনা।
দল-বদলে বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনা চায় ফাতি গ্রীষ্মের দল-বদলের সময় নতুন ক্লাব খুঁজে নেক। ক্লাব তাকে ছেড়ে দিতে চায়। ২২ বছর বয়সী এই লেফট উইঙ্গারের সঙ্গে ২০২৭'র জুন পর্যন্ত চুক্তি বার্সেলোনার।
বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্যান্টনার
সাবিনাদের 'অভাব অনুভব' করছেন না অধিনায়ক আফিদা