৫০ ওভারও খেলতে পারল না পাকিস্তান, ২৪১ রানেই অলআউট

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

পুরো ৫০ ওভার ক্রিজে টিকে থাকতে পারলেন না পাকিস্তানের ব্যাটসম্যানরা। শেষ ওভারে হারশিত রানার বলে খুশদিল শাহের উইকেটের মধ্য দিয়ে ২৪১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তাই সেমিফাইনালে ওঠার পথে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে হবে রোহিত-বিরাটদের।

ভারতের হয়ে তিন উইকেট শিকার করেন কুলদিপ যাদব। আর ১৫ কোটি রুপির ঘড়ি হাতে পরে দুই উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট ঝুলিতে ভরেছেন হারশিত রানা, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।

পাকিস্তান যেটুকু রান করেছে তা সম্ভব হয় মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ১০৪ রানের জুটির কল্যাণে। আর শেষদিকে টেলএন্ডারদের সঙ্গে নিয়ে খুশদিল শাহের ঝড়ো ব্যাটিংয়ে এই পুঁজি জড়ো করে দেশটি।

সর্বোচ্চ ৬২ রান করেন সৌদ। রিজওয়ানের ব্যাটে আসে ৪৬ রান। খুশদিল খেলেন ৩৮ রানের ইনিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত