সারা দেশে ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেপ্তার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম

ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৫৮৫ জন।

আজ রবিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গতকাল রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫৮৫ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে ৯০৮ জনকে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল ১টি, দেশীয় তৈরি এলজি ১টি, ম্যাগজিন ১টি, ১০ রাউন্ড গুলি, গুলির খোসা ৪৭ রাউন্ড, কার্তুজ ৩টি, লোহার দা ১টি ও চাকু/ছোরা/সুইচ গিয়ার ৬টি উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত