ডিসেম্বর সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি: আনোয়ারুল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম

কোনও চাপ বা কারও নির্দেশনা নিয়ে বর্তমান নির্বাচন কমিশন কাজ করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, কোনও চাপ নেই আমাদের ওপর। চাপের কাছে আমরা নত স্বীকার করব না। যেকোনও চাপ বা কোনও নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না।

আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে জুলাই-অগাস্টের মধ্যে প্রস্তুতি শেষ করবে নির্বাচন কমিশন। যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি শুরু করব। ডিসেম্বর যদি টার্গেট করি তাহলে জুলাই-আগস্টের দিকে পরিপূর্ণ প্রস্তুতি থাকতে হবে।

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, একটা তো ঐকমত্যের প্রশ্ন। ঐকমত্যের ক্ষেত্রে প্রত্যেকটা আইন সংস্কারের ক্ষেত্রে হয়তো ওনারা ঐকমত্য হবেন। ঐকমত্যে পৌঁছানোর পরে আমাদের প্রস্তুতির জন্য সময় লাগবে। আমি যদি কালই ঐকমত্য পেয়ে যাই তাহলে কালকে করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত