সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানা একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের একটি গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশী হওয়ায় সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের টানা একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের একটি গোডাউনে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।
সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার