অপারেশন ডেভিল হান্ট অভিযানে সিংড়া আ. লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক কাউন্সিলরসহ দুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংড়া পৌরসভার ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ (৬২) এবং তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরহাদ প্রামাণিক (২৬)।

এ দুজনসহ সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে ও ২০২৩ সালে দলীয় কর্মসূচি পদযাত্রায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত