নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরুর পর দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। এবার আউট হলেন মেহেদি হাসান মিরাজ।
ইনিংসের সপ্তম ওভারে উইল ও’রউর্কের বলে মিড-অনে ক্যাচ তুলে দেন মিরাজ। লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটের ঠিকমতো সংযোগ না হওয়ায় সহজ ক্যাচ নেন মিচেল স্যান্টনার। ও’রউর্ক তার দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আরও চাপে ফেলে দেন।
১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফিরেছেন মিরাজ, তার ইনিংসে ছিল একটি চার ও একটি ছয়। দ্রুত দুই উইকেট হারিয়ে এখন বিপর্যয় এড়ানোর দায়িত্ব বাংলাদেশের মিডল অর্ডারের কাঁধে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে বাংলাদেশ। শান্ত ২৪ ও তাওহীদ হৃদয় ১ রানে অপরাজিত।
