টি ট্রি অয়েল কেন ব্যবহার করবেন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ এএম

শীত বিদায় নিচ্ছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকেরও আলাদা করে যতœ নিতে হয়। বিশেষ করে তৈলাক্ত ত্বকে গরমে খুব বেশি সমস্যা হয়।  গরমে তৈলাক্ত ত্বকে ব্রণ দেখা দেয়। ব্রণ থেকে বিভিন্ন সংক্রমণ, বাদ যায় না কিছুই। ত্বকের এই সমস্যাগুলো দূর করতে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল। এই অয়েলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিসেপটিক উপাদান। ব্রণ কমানো থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব ভালো কাজ করে। ত্বকের পরিচর্যায় এই তেল কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

ব্রণরোধে টি ট্রি অয়েল সরাসরি না মেখে গোলাপজলের সঙ্গে মিশিয়ে মাখলে ভালো ফল পাবেন।  ব্রণপ্রবণ ত্বকে টি ট্রি অয়েল মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললেই হবে।

এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে টি ট্রি অয়েল। ত্বকের মরা কোষ দূর করে এই তেল। নিয়মিত যদি এই তেল ব্যবহার করতে পারেন, তাহলে ত্বক হবে কোমল, মসৃণ এবং ঝকঝকে।

ময়েশ্চারাইজার হিসেবেও টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। অনেকেই বিভিন্ন ময়েশ্চারাইজার ব্যবহার করেন। তবে তাতে কোনো সমস্যা নেই। ময়েশ্চারাইজারের সঙ্গে দুই ফোঁটা এই তেল মিশিয়ে মাখতে পারেন। ত্বকের সতেজতা ঠিক থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত