দিনাজপুরের পার্বতীপুরে নাদিরা বেগম (৬১) নামে এক বিধবা নারীকে হত্যা করে গলার চেইন, কানের দুল ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ কালেখাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এরপর পার্বতীপুর মডেল থানা পুলিশ রাত সাড়ে ৩টার দিকে ওই গ্রামের সাইফুদ্দিন বাচ্চুর ছেলে রাহেনুল ইসলাম (৪০) ও আব্দুল মজিদের ছেলে সফদার আলী (৫২) নামের দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে আট আনা স্বর্ণের চেইন, ছয় আনা দুল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) সাহেব আলী বলেন, রাতেই নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাত সাড়ে ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের দিনাজপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালামবলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।
যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে উপদেষ্টা পরিষদ