নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছে। তবে নতুন এই সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার বিকেলে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা দেয় পদবঞ্চিতরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হট্টগোল দেখা যায়। এ কারণে অনুষ্ঠান শুরু হতে দেরি হয়।

জানা গেছে, বিকেলে মধুর ক্যান্টিনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করলে সংবাদ সম্মেলন করতে পারেনি বৈষম্যবিরোধীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সংগঠনের কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। কমিটির গুরুত্বপূর্ণ কোনো পদেই রাখা হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদকে। এ ছাড়া উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটিও দেয়া হয়নি বলে অভিযোগ।

এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘প্রাইভেট-প্রাইভেট, বৈষম্য মানি না’, ‘ঢাবির কালো হাত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। অপরদিকে নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও ‘শিক্ষা ঐক্য মুক্তি’ বলে স্লোগান দেওয়া শুরু করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত