দক্ষিণাঞ্চলের ঐতিহ্যের সারথী বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি আবুল কালাম আজাদ, বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট এস এম সফিউল্লাহ্, দাতা সদস্য আরিফুর রহমান শিমুল সিকদার এবং কলেজ অধ্যক্ষ আ ন ম আবদুল হালিম সম্মিলিতভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে। তারপর কলেজ গভর্নিং বডির সভাপতি আবুল কালাম আজাদ সাহেব অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা আয়োজনের মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও বিকাশের সুযোগ সৃষ্টির জন্যই এমন আয়োজন। দিনভর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সুষ্ঠু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমকালীন তারুণ্যের স্ফুলিঙ্গের পাদপ্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠে যেমন খুশি তেমন সাজো পর্ব। নরম রোদেলা বিকেলে ছাত্র-ছাত্রীদের গীতি নৃত্যের মুর্ছনায় আনন্দ বিনোদনের এক অভূতপূর্ব আবহ তৈরি হয়।
সবশেষে পুরস্কার বিতরণ ও আগামীর জন্য এমন অনুকরণীয় ভালো একটি উপভোগ্য অনুষ্ঠানের প্রত্যাশায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম