বৃষ্টিতে ম্যাচ পন্ড, পাকিস্তানের উপরে থেকে শেষ করলো বাংলাদেশ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা ছিল আগে থেকেই। সেটিই হলো। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪ টার দিকে ঘোষণা আসে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার।

ফলে গ্রুপ 'এ' তে পাকিস্তানের উপরে থেকে (তিন নম্বরে) এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শেষ করলো বাংলাদেশ।

দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে। দুই ম্যাচ শেষে স্বাগতিক পাকিস্তানের চেয়ে নেট রান রেটে এগিয়ে ছিল বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের নেট রানরেট -০.৪৪৩, পাকিস্তানের -১.০৮৭।

এই গ্রুপ থেকে নিজেদের দুই ম্যাচ শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। ২ মার্চ দুবাইয়ে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি হবে গ্রুপসেরা হওয়াল লড়াই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত