‘রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার’ গ্রাহকদের হস্তান্তর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৬ এএম

রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে অত্যাধুনিক অন্যতম বাণিজ্যিক প্রকল্প ‘রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার’ হস্তান্তর করেছে দেশের অন্যতম বৃহৎ আবাসন প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রূপায়ণ সিটি উত্তরার ম্যাজিস্টিক লাউঞ্জে

জমির মালিক ও গ্রাহকদের উপস্থিতিতে ‘রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের’ কাছে হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মিজানুর রহমান দেওয়ান, গ্রুপ সিএইচআরও মেজর (অব.) সাইফ আল আমিন, চিফ অপারেশন অফিসার ইঞ্জিনিয়ার মো. কামাল আহম্মেদ, হেড অব (কাস্টমার সার্ভিস) মীর মাজেদুল ইসলাম, জোনাল হেড নির্মাণ ইঞ্জিনিয়ার মো. মাহমুদুর রহমান, রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কবির এম আশরাফ আলম (এনডিসি) মহাসচিব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর মো. শামসুল ইসলাম শিমুল, সহসভাপতি রঞ্জন কুমার শর্মা, সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিনসহ রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের অন্যান্য কর্মকর্তা এবং আগত অতিথিরা।

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ বলেন, সুন্দরভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, মালিকদের সমঝোতা ও সুসম্পর্ক বজায় রাখা এবং উন্নয়ন ঘটানো; প্রকল্পের সামগ্রিক বাণিজ্যিক পরিবেশ ও ভবনের বিভিন্ন সমস্যা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে অ্যাডহক কমিটি কার্যক্রম পরিচালনা করবে। তিনি আরও বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের অন্যতম প্রকল্প ‘রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার’। এ প্রকল্পের জমির মালিক এবং গ্রাহক হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন আমাদের চলতি পথকে সহজতর করেছে।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মিজানুর রহমান দেওয়ান বলেন, বিভিন্ন প্রতিকূলতা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, বিশ্বব্যাপী ব্যবসায়িক মন্দা এবং নানা ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা সর্বাধুনিক দৃষ্টিনন্দন কমার্শিয়াল ভবনটি তৈরি করতে পেরেছি। এ ভবনের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আপনাদের। ভবনের আউট এলিভেশন নষ্ট না করে বাহ্যিক সৌন্দর্য অক্ষুণœ রেখে আপনারা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব এবং আপনাদের উন্নত নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা প্রদানে সর্বদা সচেষ্ট থাকব। রূপায়ণ পরিবারের সঙ্গে সম্পৃক্ত হয়ে অত্র কোম্পানির সাফল্যের ধারাবাহিকতায় ব্যবসায়িক সহযোগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

‘রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার’ রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ৯০তম হস্তান্তর করা প্রকল্প।

‘রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার’ প্রকল্পটি রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল কমার্শিয়াল এলাকায় এমআরটি স্টেশনসংলগ্ন তিনদিকে সড়ক, ভবনের সামনে দক্ষিণে ১১৫ ফুট এবং উত্তর ও পশ্চিম দিকে ৩০ ফুট প্রশস্ত রাস্তাসংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে ১৫ কাঠা জমির ওপর নির্মিত দুটি বেজমেন্ট, একটি লোয়ার গ্রাইন্ড, গ্রাউন্ড ফ্লোর এবং ১৫তম তলাবিশিষ্ট একটি সম্পূর্ণ বাণিজ্যিক ভবন। ভবনের স্ট্রাকচারাল ডিজাইনার প্রফেসর ড. এম শামীম জেড বসুনিয়ার ডিজাইন অনুযায়ী রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের দক্ষ প্রকৌশলীদের নিবিড় তত্ত্বাবধানে, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে ‘রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার’ নামক প্রকল্পটি দৃষ্টিনন্দন আধুনিক বাণিজ্যিক ভবনে পরিণত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত