আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশটি পদে কারা আসছেন তা চূড়ান্ত করা হয়েছে। দলের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
দলের আহ্বায়ক পদে আছেন নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দুটি পদে আছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব।
সদস্য সচিব পদে আছেন আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দুটি পদে তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা।
দলের মুখ্য সংগঠক পদে আছেন তিন জন। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে আছেন আব্দুল হান্নান মাসউদ।
শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মঞ্চ থেকে দেড় শতাধিক সদস্যের কমিটি ঘোষণা করা হতে পারে। জুলাই আন্দোলনে শহীদ পরিবার এই দল ঘোষণা করবে বলে জানা গেছে।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তাব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় দলে দলে আসছেন ছাত্র-জনতা। মানিক মিয়া এভিনিউয়ের মঞ্চের দিকে এগোচ্ছেন তারা।
ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তার
শৈলকুপায় জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা