খালেদা জিয়ার মতো সাজল কিশোরী, জনতার ভিড়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মতো সেজেছে এক কিশোরী। তার নাম জৌতি খাতুন। জৌতি খাতুন অর্জুনা ইউনিয়নের বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। এ সময় তার সঙ্গে ছবি ও সেলফি উঠতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী ও অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে গণসংবর্ধনা অনুষ্ঠানে তাকে খালেদা জিয়ার মতো সাজে দেখা যায়।

কিশোরী জৌতি খাতুন জানায়, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার ভালো লাগে। তার মতো করে সাজতে পেরে অনেক ভালো লাগছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংবর্ধিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু।

এ ছাড়া অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত